ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, কবরে শুয়ে আছে: কাদের 

    তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, কবরে শুয়ে আছে: কাদের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির তত্ত্বাবধায়ক সররকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, কবরে শুয়ে আছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।

    রোববার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, তারা আজকে মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চায়। কারণ তারা জানে, শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে জিততে পারবে না। তাদের আতঙ্ক শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা থাকলে জনগণ তার সঙ্গে থাকবে। শেখ হাসিনা থাকলে বিএনপির মতো লুটেরা সরকারের ক্ষমতা ফিরে আসার কোনো সুযোগ নেই। সেজন্য তারা শেখ হাসিনার অস্তিত্ব নির্মূল করতে চায়।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক জিয়া বাইরে বসে পরামর্শ দিচ্ছে, তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। তারা এ সরকারের অধীনে নির্বাচন করবেন না। নির্বাচন করবেন না আমরা জানি, কিন্তু ঠেকাতে আসলে আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। কোন অপশক্তিকে শান্তিপূর্ণ নির্বাচনকে বাধা দিতে দেবোনা।

    তিনি আরও বলেন, নির্বাচনের বাকি কয়েকমাস, এখন থেকেই প্রস্তুত হোন। সকল কটূক্তির প্রতিবাদ করতে হবে। এভাবে আর ছেড়ে দেব না। আমরা নির্বাচন করব কিন্তু সংবিধানের বাইরে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ