ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ছবি এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়া এবং শেয়ার করার অভিযোগে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

    রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমার সংবাদ ও দি বাংলাদেশ টুর ডে'র প্রতিনিধি দানিসুর রহমান লিমন। আদালতের বিজ্ঞ বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে বরিশাল জেলা পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।

    মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ নলুয়া গ্রামের গিয়াস হাওলাদারের পুত্র সাব্বির হোসেন সাগর, রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র সায়েক আহাম্মেদ, ভরপাশা ইউনিয়নের মৃত হাতেম আলী জোমাদ্দারের পুত্র জোমাদ্দারের পুত্র গোলাম কিবরিয়া ও পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নান্না মীরার পুত্র নাইম আহাম্মেদ শুভ।

    অভিযোগে উল্লেখ করা হয়েছে,  মামলার উল্লোখিত ৫ জন আসামি তাদের ৫টি নিজস্ব ফেসবুক আইডিতে বাদীর ছবি এডিট করে তার নামে সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন লেখা লিখে পোস্ট ও শেয়ার করে দিয়েছে। যা ডিজিটাল নিরাপত্তা আইনের-২০১৮ এর অপরাধের শামিল। এতে তার মানসম্মান ক্ষত্ণু হয়েছে। 

    মামলার বাদী সাংবাদিক দানিসুর রহমান লিমন অভিযোগ করে বলেন, সম্প্রতি পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া জালজালিয়াতি করে ওয়ারিশ সনদ দিয়ে এক সংখ্যালঘু হিন্দু নারী বীনার জমি দখল করলে নেয় এবং চলতি এসএসসি পরীক্ষায় উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনুর কন্যাকে অনৈতিক সুবিধা দিতে সহায়তা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্র সচিব হাবিবুর রহমান ও হল সুপার বাদশা আলমগীরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। 

    এনিয়ে সংবাদ পরিবেশন করলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও উপজেলা ভাইস-চেয়ারম্যানের স্বামী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সিকদার আক্রোশ পোষন করেন। যে কারনে মামলার উল্লেখিত আসামিরা নিজেদের ব্যবহৃত কয়েকটি ফেসবুক আইডি থেকে তার ছবি এডিট করে বিভিন্ন অশ্লীল লেখা লিখে পোস্ট ও শেয়ার করেছেন। এতে তার সামাজিক সুনাম ও ভাবমূর্তি ক্ষত্নু হওয়ায় তিনি ন্যায় বিচার পেতে আদালতে মামলা দায়ের করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ