বিসিসি নির্বাচন উপলক্ষে বিএমপির আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন- ২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম সভার সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, রির্টানিং অফিসার হুমায়ুন কবির,র্যাব -৮ লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, উপ-পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-অধিনায়ক ১০ এপিবিএন মোল্লা আজাদ হোসেন, উপ-পুলিশ কমিশনার বি.এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি'র অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
সভায় বিএমপি কমিশনার সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সকলের পারষ্পরিক সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া জনসাধারণ যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে উপস্থিত সকলকে কাজ করার আহ্বান করেন।
এইচকেআর