ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মহাপরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে: খোকন সেরনিয়াবাত

    মহাপরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে: খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, গত দশ বছরেও বরিশালবাসী কোন মানবিক সেবা পায়নি। উল্টো বঞ্চনার শিকার হয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনা আমাকে সেবা করার জন্য পাঠিয়েছেন। 

    এখানে দল মত নির্বিশেষে সকলের কাছে আবেদন আমি যাতে সেই কাংখিত সেবা দিতে পারি আগামী ১২ জুন আমাকে নির্বাচিত করার মাধ্যমে সুযোগ তৈরী করে দিবেন। নির্বাচিত হলে এখানের সকল সমস্যা মহাপরিকল্পনার মাধ্যমে সমাধান করা হবে। রোববার  বেলা ১২ টায় নগরের ১২ নম্বর ওয়ার্ড নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, সিটি কর্পোরেশন একটি প্রতিষ্ঠান। আমি নির্বাচিত হতে পারলে ১২ জুনের পর এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সবার মতামতেই চলবে বরিশাল সিটি কর্পোরেশন। ফিরিয়ে আনা হবে কর্পোরেশনের সেবার পরিবেশ। সবার সহযোগীতায় আমরা সেই লক্ষ্যে পৌছাবোই। আমরা গড়বো নতুন বরিশাল। 

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, মহিলা কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা ও কামরুন নাহান রোজি, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

    এসময় বক্তারা বলেন, দীর্ঘদিনের অন্ধকার বরিশালে আশার আলো নিয়ে এসেছেন খোকন সেরনিয়াবাত। তাই বরিশালে উন্নয়নের স্বার্থে ১২ জুন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। পরে মেযর প্রার্থী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড ও নতুন বাজার এলাকায় নৌকা মার্কার সমর্থন আদায়ে পথচারী ও ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ