ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে অ্যাডভোকেট খোকন

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে অ্যাডভোকেট খোকন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিটি কর্পোরেশন নির্বাচনে  নগরের সাত নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচত হওয়ার পথে রয়েছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন)। রোববার বিকেলে এ ওয়ার্ডের দুই প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন।

    ফলে ওয়ার্ডে একমাত্র অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন প্রার্থী হিসেবে রয়েছেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে রয়েছেন তিনি। 

    তবে এখনই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন।

    তিনি বলেন, সাত নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিকেলে এক প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। ওইদিন আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

    আবেদন প্রত্যাহার করা শেখ আলম বলেন, বিকেল তিনটায় মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করছেন বলে জানিয়েছেন তিনি।

    এ বিষয়ে অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন) বলেন, এ ওয়ার্ডে দুই প্রার্থী ছিলেন। এর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। একজন প্রার্থী হিসেবে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

    বরিশাল জেলা আইনজীবী সমিতির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন) বর্তমানে এ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও সিটি করপোরেশনের বর্তমান পরিষদের প্যানেল মেয়র। 

    তিনি বরিশাল আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ছিলেন এবং বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদকও ছিলেন। অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন) বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ট অনুসারী হিসেবে পরিচিত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ