ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • দাপুটে জয়ে প্লে-অফে চেন্নাই

    দাপুটে জয়ে প্লে-অফে চেন্নাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইপিএলে সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। তবে গতবার টেবিলের নবম স্থানে থেকে আসর শেষ করেছিল চারবারের চ্যাম্পিয়নরা।

    কিন্তু এবার শুরু থেকেই ছন্দে দলটি। লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে নিশ্চিত করল প্লে-অফ।

    যদিও তারা কোয়ালিফায়ার খেলবে নাকি এলিমেনটর- সেটা নির্ভর করছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ওপর। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে চেন্নাই। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে তিনে লক্ষ্ণৌ। দিনের দ্বিতীয় ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে তারা। জিতলে প্লে-অফ নিশ্চিত হবে তাদেরও। তবে চেন্নাইকে টপকাতে হলে জেতার পাশাপাশি রানরেট বাড়ানোর দিকেও চোখ রাখতে হবে।

    সেই কাজটাই আজ করে দেখিয়েছে চেন্নাই। দিল্লির বিপক্ষে দাপুটে এক জয় পায় তারা। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। উদ্বোধনী জুটিতে ১৪১ রান যোগ করেন তারা। ৫০ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৭৯ রানে ফেরেন গায়কোয়াড়। সেঞ্চুরি কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয় কনওয়েকে। ৫২ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৮৭ রান করেন এই কিউই ব্যাটার। এরপর শিবাম দুবে (২২) ও রবীন্দ্র জাদেজার (২০) ক্যামিও ইনিংসে ৩ উইকেটে ২২৩ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই। দিল্লির হয়ে একটি করে উইকেট শিকার করেন খলিল আহমেদ, আনরিখ নরকিয়া ও চেতন সাকারিয়া।

    জবাবে ডেভিড ওয়ার্নার ছাড়া দিল্লির আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানে থামে আগেই দিল্লি। ৫৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৮৬ রান করেন ওয়ার্নার। চেন্নাইয়ের দীপক চাহার সর্বোচ্চ তিনটি, মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানা নেন দুটি করে উইকেট।

    এদিকে আগেই বিদায় নেওয়া দিল্লির আইপিএল শেষ হলো ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ