বরিশালে বিএনপি নেত্রী নাসরিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্ত আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানীর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে শনিবার সকালে নগরীর সদর রোড এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভাস্থলে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল বন্দী নেতাকর্মীদের মুক্তিসহ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবি জানিয়ে স্লোগান দেন।
এইচকেআর