ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মেয়র নির্বাচিত হলে শিক্ষা বান্ধব নগরী গড়ে তোলা হবে: ফয়জুল করীম 

    মেয়র নির্বাচিত হলে শিক্ষা বান্ধব নগরী গড়ে তোলা হবে: ফয়জুল করীম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন করতে হবে। দেশ স্বাধীন হওয়া পরবর্তী যে সকল নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হয়েছে সে সকল নীতি দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। 

    শনিবার দুপুর ২ টায় নগরের চাঁদমারী এম.সি অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার  আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প কোন আদর্শ নাই। ইসলামের ভিত্তিতে দেশ পরিচালিত হলে দেশের মানুষ ন্যায্য অধিকার পাবে, গরীবের মুখে হাসি ফুটবে, দুর্নীতির মূলোৎপাটন হবে ও সমাজের সব জায়গায় সুশাসন প্রতিষ্ঠা হবে। আমি মেয়র নির্বাচিত হলে বরিশালে গরীব, দুঃখী ও মেহনতি মানুষ তাদের নাগরিক অধিকার পূর্ণাঙ্গ ভোগ করতে পারবে।  শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব নগরী গড়ে তোলা হবে। দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে বরিশালকে একটা শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। 

    প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

    বরিশাল মহানগর ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ানের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওছার, সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন সহ মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ