ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১১

    বরিশালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। ট্রাকটির চালক-হেলপারসহ ১১ আরোহী আহত হয়েছেন।

    শুক্রবার (১৯ মে) ভোরে বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    হাবিব খান নামে ট্রাকটির এক আরোহী জানান, ঢাকা থেকে পরিবারের সদস্য ও গৃহস্থালি মালামাল নিয়ে ট্রাকে করে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় যাচ্ছিলেন। পথে চালক ঘুমিয়ে পড়ায় তাদের বহনকারী ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় তারা ১১ আরোহী, চালক-হেলপারসহ আহত হন।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিল কিনা তা জানা নেই। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ