ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল হবে অসাম্প্রদায়িক নগরী : খোকন সেরনিয়াবাত

    বরিশাল হবে অসাম্প্রদায়িক নগরী : খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের জন্ম। আমিও সেই চেতনায় বিশ্বাসী। আমার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়বাতও ছিলেন একই চেতনায় বিশ্বাসী। আমি নির্বাচিত হলে বরিশালও হবে অসাম্প্রদায়িক নগরী।

    মহান মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন এগিয়ে নেয়ার প্রত্যয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন, আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

    এসময় তিনি আরও বলেন, ‘বরিশালে এতোদিন হিন্দু-বৌদ্ধ,-খ্রীস্টান ঐক্যপরিষদ অবহেলিত ছিলো। আমি নির্বাচিত হলে এই পরিষদের মানুষ আর অবহেলিত থাকবেনা। এখানে কোন দাতা সংস্থা বা এনজিও কাজ করতে পারেনি। সেই পরিবেশ ও সুযোগ তাদের দেয়া হয়নি। নির্বাচিত হলে সেই পরিবেশ ফিরিয়ে আনা হবে।

    খোকন সেরনিয়াবাত বলেন, বরিশালে তেমন কোন উন্নয়ন হয়নি। আগামীর বরিশাল হবে নতুন বরিশাল। এখানে কোন বৈষম্য থাকবেনা। বরিশাল ছিলো পরিচ্ছন্ন শহর। এখন সেটা অপরিচ্ছন্ন। রয়েছে পানি সংকট। সমস্য রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায়। এই শহরকে সর্বস্তরের মানুষের সহযোগিতায় সুন্দর ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। আমি আমার বাবার কাছ থেকে রামায়নের গল্প শুনেছি। আমি সেটা ধারনও করি। আমার ভিতর কোন অনুকম্পা নেই। আমার দ্বারা কেউ অসম্মানিত হবেন না।

    শুক্রবার রাতে নগরীর বগুড়া রোডের একটি হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক হিরন কুমার দাস মিঠু।
    অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, মেয়রপ্রার্থীর সহধর্মিণী লুনা আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আনিচ উদ্দিন আহমেদ শহীদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঐক্যপরিষদের জেলা সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মহানগরের সভাপতি মৃনাল কান্তি সাহা, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, সাবেক সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাবেক ট্রাস্টি ভানু লাল দে ও খ্রীস্টান সম্প্রদায়ের নেত্রী জনসন মেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ