ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ১০ ম্যাচ পর তামিমের ফিফটি

    ১০ ম্যাচ পর তামিমের ফিফটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জশ লিটলের শর্ট লেংথের ডেলিভারি আপার কাট করে পাঠিয়ে দিলেন ডিপ থার্ডম্যান অঞ্চলে। বল বাউন্ডারি সীমানা ছুঁতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তামিম ইকবাল।

    অবশেষে! এভাবে ব্যাট উঁচিয়ে ধরার জন্য ৯ মাস ও ১০ ম্যাচ অপেক্ষা করতে হয়েছে থাকে।

    সবকিছু ঠিক থাকলে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে তামিমই থাকবেন বাংলাদেশের অধিনায়ক। কিন্তু বিশ্বকাপের আগে দিয়ে অধিনায়কের এমন ফর্ম দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল অনেককেই। তার স্ট্রাইক-রেট নিয়ে সমালোচনা তো চলছেই। তবে রান না পাওয়াতে সেটা আরও তীব্র রূপ ধারণ করে।

    আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ইনিংসের শুরুটা ছিল নড়বড়ে। ফিরতে পারতেন অল্পতেই। কিন্তু তাকে নতুন জীবন দেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। জশ লিটলের বলে সহজ ক্যাচ লুফে নিতে পারেননি স্লিপে থাকা ফিল্ডার। এরপর নিজেকে সামলে নিয়ে নিরাপদে খেলার চেষ্টা করেন তামিম ইকবাল।  ফিফটি করার আগে একবার জীবনও পেয়েছিলেন তিনি। ৬১তম বলে গিয়ে স্পর্শ করেন ক্যারিয়ারের ৫৬তম ফিফটি। সবশেষ হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। এই হারারেতেই করেছিলেন সবশেষ সেঞ্চুরিটাও। সেটা অবশ্য ২০২১ সালে। ২০ ম্যাচ ধরে সেঞ্চুরিহীন তামিম আজ পারবেন কি সেই অপেক্ষার অবসান ঘটাতে? সেই উত্তর অবশ্য সময়ই বলে দেবে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান। ৭৩ বলে ৬ চারে ৬৪ রানে অপরাজিত আছেন তামিম।   


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ