ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কাজ করতে পাঠিয়েছেন: খোকন সেরনিয়াবাত 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কাজ করতে পাঠিয়েছেন: খোকন সেরনিয়াবাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের‌  আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাত বলেছেন,  আমি নির্বাচিত হ‌লে সি‌টি ক‌র‌পোরেশন‌কে এক‌টি জবা‌বদি‌হি প্রতিষ্ঠা‌নে রুপান্তর করা হ‌বে। 

    নগরী থে‌কে জলাবদ্ধতা দুর ক‌রে বসবাস উপ‌যোগী করা হ‌বে। শুক্রবার (১২ মে) বিকাল ৪ টায় নগরীর ১৫ নং ওয়ার্ডের আমির কু‌টিরে বি‌ভিন্ন এলাকার হ‌রিজন সম্প্রদা‌য়ের সাথে ‍এক মত‌বি‌নিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি ‍এসব কথা বলেন। তিনি ব‌লেন, প্রধানমন্ত্রী আমা‌কে এখা‌নে কাজ কর‌তে পা‌ঠি‌য়ে‌ছেন। নির্বা‌চিত হ‌লে ব‌রিশাল‌কে এক‌টি নতুন ব‌রিশাল হি‌সে‌বে গ‌ড়ে তোলা হ‌বে।

     ১৫ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর লিয়াকত হো‌সেন লাবুর সভাপ‌তি‌তেত্ব উপ‌স্থিত ছি‌লেন,  খোকন সের‌নিয়াবাতের সহধর্মীনী লুনা আবব্দুল্লাহ, 
    কাউ‌ন্সিলর ক‌হিনুর বেগম, মহিলা আওয়ামী লী‌গের মহানগর সভাপ‌তি ফের‌দৌস জাহান মু‌ন্নি, সদর উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান অ্যাডভোকেট মাহমুদুর রহমান মধু, মহানগর ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি জ‌সিম উ‌দ্দিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলী‌গ সদস‌্য অসীম দেওয়ান ও বিএম ক‌লেজ ছাত্র সংস‌দের সা‌বেক ভি‌পি মঈন তুষার সহ নেতৃবৃন্ধরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ