ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস

    এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের মধ্যে  সর্বোচ্চ নম্বর অর্জন করে বরিশাল ল' কলেজ থেকে এল,এল,বি শেষ পর্ব ২০২৩পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছেন বরিশালের জান্নাতুল ফেরদৌস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল,এল,বি পরীক্ষা বরিশাল ল' কলেজের কোন শিক্ষার্থী ইতিহাসে এই প্রথম প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে।  

    কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা জামাল খোকন বলেন, জান্নাতুল ফেরদৌসের এই ভালো ফলাফলে আমরা গর্বিত। 

    উপাধ্যক্ষ অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম বলেন, জান্নাতুল ফেরদৌস প্রথম শ্রেণীতে প্রথম হাওয়া সহ সকল ছাত্র-ছাত্রীরা যারা সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি। 

    বরিশাল ল' কলেজ থেকে এল,এল,বি ফাইনাল ২০২৩ এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮৩ জন তার মধ্যে মোট পাস করেছেন ২৫৩ জন। প্রথম শ্রেণীতে প্রথম ১ জন, দ্বিতীয় বিভাগে ১৭৭ জন, তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৭৫ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল,এল,বি ফাইনাল পরীক্ষা ২০২৩ এ প্রথম শ্রেণীতে প্রথম হওয়া জান্নাতুল ফেরদৌস কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম গ্রামে জন্ম গ্রহন করেন। পিতার নাম মো. লালু বিশ্বাস, মাতার নাম সুফিয়া খাতুন, স্বামী. মনিরুল ইসলাম খান। 

    জান্নাতুল ফেরদৌস বর্তমানে গৌরনদী পৌর সভার উত্তর বিজয়পুর মহল্লাহর বাসিন্দা। তিনি পিতা-মাতার তিন সন্তানের মধ্যে সবার বড়। তার ছোট আরোও একটি বোন ও ভাই রয়েছে। 

    প্রায় এক যুগ আগে স্বামীর চাকরির সুবাদে গৌরনদীতে আসেন তিনি। সেখানে গড়ে তোলেন একটি ইংলিশ কোচিং সেন্টার।  এর পাশাপাশি বরিশাল ল' কলেজে ভর্তি হন তিনি। আইন বিষয় নিয়ে পড়াশোনার পেছনে যিনি প্রেরণা জুগিয়েছিলেন তিনি হলেন বরিশাল যুগ্ম  দায়রা জজ আদালতের বিচারক এস,এম মাহফুজ আলম। সেখান থেকেই জান্নাতুল ফেরদৌসের আইনের হাতে খড়ি। 

    এল,এল,বি শেষ পর্ব পরীক্ষা ২০২৩ এ প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার যে সাফল্য এ সম্পর্কে জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া। তিনিই মূলত আজকে আমাকে এই পজিশনে এনে দাঁড় করিয়েছেন। ভালো ফলাফলের জন্য এই কৃতিত্ব আমার বাবা-মা এবং স্বামীর। ছোটবেলা থেকেই মা আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন তার অনুপ্রেরণায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি।  স্বামীও আমাকে এ পর্যন্ত আসতে সাহায্য করেছেন। কৃতজ্ঞতা জানাই বরিশাল যুগ্ম  দায়রা জজ আদালতের বিচারক এস,এম মাহফুজ আলম স্যারের প্রতি। পাশাপাশি  কলেজের শিক্ষক মন্ডলীর সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম যার কারনে ভালো রেজাল্ট করতে পেরেছি।

    তিনি আরোও বলেন, বরিশাল ল' কলেজের শিক্ষকরা অনেক পরিশ্রমী। তারা নিজেরা হ্যান্ডনোট করে এবং আমাদেরকে দেন। ধারাগুলো খুটে খুটে পড়িয়ে থাকেন বলেই ভবিষ্যতেও জুনিয়ররা আমার চেয়ে হয়তো ভালো রেজাল্ট করবে বলে আশাবাদী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ