ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার 
  • এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ

    এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রযুক্তিনির্ভর তদন্ত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাত্র এক মাসে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। 

    পুলিশের এ ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা। 

    বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় কাউনিয়া থানায় বসে ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদার। 

    পুলিশের তথ্যমতে, হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে খোয়া যাওয়া মোবাইল ফোনের বিষয়ে দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অনুসন্ধানের ভিত্তিতে এক মাসব্যাপী বিশেষ অভিযানে ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

    মোবাইল ফিরে পেয়ে অনেকেই বিএমপি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু পুলিশের আন্তরিক প্রচেষ্টা ও দক্ষতায় প্রিয় মোবাইল ফিরে পাওয়ায় তাঁরা আনন্দিত ও অভিভূত।

     

    হারিয়ে যাওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ  সনজীত চন্দ্র নাথসহ অন্যান্য পুলিশ সদস্য।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ