আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতা লিমনের মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণ সভা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের ৫ম মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ও শ্রমবিষয়ক সম্পাদক সবুজ আকনের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালে মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির পাইক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নিত্যানন্দ মজুমদার, যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, রেমন ভুইয়া, অনিমেষ মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার প্রমুখ। স্মরণ সভা শেষে শোয়েব ইমতিয়াজ লিমনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিম আব্দুল রহমান।
এইচকেআর