ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • তামিমও সাজঘরে, ১৫ রানে ২ উইকেট নেই বাংলাদেশের

    তামিমও সাজঘরে, ১৫ রানে ২ উইকেট নেই বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিরূপ কন্ডিশন। বাংলাদেশের জন্য ইংল্যান্ডের মাটিতে খেলা ভীষণ কঠিন হবে, সিরিজ শুরুর আগেই সেই শঙ্কা ছিল সবার। সেটাই যেন সত্যি হতে যাচ্ছে।

    আইরিশ বোলারদের তোপ সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে টাইগাররা। ১৫ রান তুলতেই হারিয়ে বসেছে ২ উইকেট। আউট হয়েছেন লিটন দাস আর অধিনায়ক তামিম ইকবাল।

    গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলছিলেন জশ লিটল। জাতীয় দলের জন্য আইপিএল ছেড়েছেন। লিটন দাসও গিয়েছিলেন আইপিএলে। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।

    জাতীয় দলের হয়ে খেলতে নেমে লিটল প্রথম ওভারেই পেলেন সাফল্য। ঠিক উল্টো চিত্র লিটনের। আইপিএলে ব্যর্থতার পর জাতীয় দলে নেমেও ব্যর্থতার পরিচয় দিলেন এই ব্যাটার।


    লিটলের করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেছেন লিটন। সেটাও আবার গোল্ডেন ডাক (১ বলে ০)। এলবিডব্লিউ হয়ে ফিরেছেন লিটন। চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

    তামিম শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ ওভারে মার্ক এডায়ারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। ১৯ বলে ২ বাউন্ডারিতে তামিম করেন ১৪।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ২৪। নাজমুল হোসেন শান্ত ৮ আর সাকিব আল হাসান শূন্য রানে অপরাজিত আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ