ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকাও

    বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকাও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চেমসফোর্ডে বাংলাদেশ আজ যখন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে, তখন টাইগারদের সমর্থনে প্রার্থনার হাত তুলবে আরও একটি দেশ। সেটি দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের এক সময়ের পরাশক্তি দলটি আগামী বিশ্বকাপ খেলার জন্য এখন পুরোপুরি বাংলাদেশের দিকেই তাকিয়ে রয়েছে।

    আইসিসি ওয়ানডে সুপার লিগের সর্বশেষ সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে। এই সিরিজের সঙ্গে বিশ্বকাপ ভাগ্য জড়িয়ে রয়েছে অন্তত দুটি দেশের। আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।


    আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। টেবিলের বর্তমান যা অবস্থা, তাতে দক্ষিণ আফ্রিকা রয়েছে আট নম্বরে। এই অবস্থায় থাকলে তারাই খেলবে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আসরে।

    পয়েন্ট টেবিলে আয়ারল্যান্ড রয়েছে ১১ নম্বরে। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৩০ পয়েন্ট এবং ০.৩০৫ রান রেটে পিছিয়ে রয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার পযেন্ট ৯৮, রান রেট -০.০৭৭। আর আয়ারল্যান্ডসের পয়েন্ট ৬৮, রান রেট -০.৩৮২।

    কিন্তু চেমসফোর্ডে বাংলাদেশকে যদি ৩-০ ব্যবধানে হারিয়ে দিতে পারে আইরিশরা এবং এর মধ্যে যে কোনো একটি ম্যাচে বড় ব্যবধানে জয় পায়, তাহলে তারাই চলে আসবে আট নম্বরে। দক্ষিণ আফ্রিকা চলে যাবে ৯ নম্বরে।

    সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে বিদায় নিতে হবে এবং আয়ারল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে। যা কোনোভাবেই হতে দিতে চায় না প্রোটিয়ারা। যে কারণে, চেমসফোর্ডের দিকে তাকিয়ে রয়েছে তারা। আইরিশরা কী পারবে বাংলাদেশকে তাদের ইতিহাসে প্রথমবারের মত হোয়াইটওয়াশ করতে?


    ১৩ বছর পর গত মার্চে প্রথম বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ খেলেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। বাকি দুই ম্যাচ জিতে নেয় তামিম ইকবালের দল। তবে সিলেটের চেয়ে চেমসফোর্ডের উইকেট ভিন্ন। এখানে আইরিশরাই ফেবার পাওয়ার কথা।

    তবে, সিরিজে যদি বাংলাদেশ জিতে যায় ৩-০ কিংবা ২-১ ব্যবধানে, তাহলে তারা আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে থাকবে দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে। ১৩০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন রয়েছে চতুর্থ স্থানে।


    ৩-০ ব্যবধানে জিতলে টাইগারদের পয়েন্ট হয়ে যাবে ১৬০। তখন ইংল্যান্ড এবং ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে যাবে দ্বিতীয় স্থানে। আর ২-১ ব্যবধানে জয় কিংবা ১-২ ব্যবধানে হার, যেটাই হোক- বাংলাদেশ চলে যাবে তৃতীয় স্থানে। পেছনে ফেলবে ভারতকে।

    এই তিন অপশনের যেটাই হোক, তাতে আইরিশরা বাদ পড়ে যাবে এবং সরাসরি বিশ্বকাপ খেলবে দক্ষিণ আফ্রিকা। সুতরাং, এ কারণে পুরো সিরিজের দিকেই চোখ থাকবে প্রোটিয়াদের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ