ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • বিসিসি নির্বাচন

    ভিন্ন কৌশলে প্রার্থীদের প্রচারণা

    ভিন্ন কৌশলে প্রার্থীদের প্রচারণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময় যতো গড়াচ্ছে, ততোই এগিয়ে আসছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভোটের দিন।  

    যদিও মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রতীক বরাদ্দে এখনো বাকি আছে কয়েকটা দিন।

    তবে তার আগেই বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শুক্রবার (৫ মে) জুমআর দিন হওয়ায়, এদিন দুপুরে মসজিদ কেন্দ্রীক ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী জুমআ আদায়ে গিয়ে কুশল বিনিময় করেন ভোটারদের সঙ্গে।

    নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বরিশাল নগরের ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদে জুমআ আদায় করেন।

    মুসল্লীরা জানান, এসময় এই মেয়র প্রার্থী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা ভিক্ষুকদের সহায়তা করেন।

    এদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নগরের ২৬ নম্বর গুরহবাড়ি এলাকার জামে মসজিদে জুমআ আদায় করেন। এসময় তিনিও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি, আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন।

    তবে প্রচারণার মাঠে তেমন একটা আলোচনায় না থাকলেও, যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারাও নিজ নিজ এলাকায় জুমআ আদায় করেন এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

    একই কৌশল অবলম্বন করেন কাউন্সিলর প্রার্থীরাও।  

    নগরের দক্ষিণ আলেকান্দার বাসিন্দা আমিনুল ইসলাম জানান, নতুন ও পুরাতন প্রার্থীরা ভোটারদের এমনভাবে খোঁজ-খবর রাখছেন, যাতে সহজেই বোঝা যাচ্ছে যে, বরিশালজুড়ে সিটি নির্বাচনের হাওয়া বইছে।  

    এখনকার মতো বছরজুড়েও যেন তারা আমাদের খোঁজ-খবর রাখেন সেই কামনা করেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ