ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • বরিশাল সিটি নির্বাচন

    আওয়ামী লীগ প্রার্থী খোকন সেরনিয়াবাতের গণসংযোগ

    আওয়ামী লীগ প্রার্থী খোকন সেরনিয়াবাতের গণসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মনোনয়ন জমা কিংবা প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।

    মঙ্গলবার সকাল ১১ টার দিকে নগর ভবন চত্ত্বর থেকে চকবাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি পথচারীদের সাথে করমর্দন করেন এবং হাত উচিয়ে অভিবাদন জানান। গণসংযোগকালে ভোটারদের কাছে দোয়া কামনা করেন তিনি। 

    এ সময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, সদস্য ফরহাদ বিন আলম জাকির, বরিশাল জেলা শ্রমিক লীগ সভাপতি মো. শাহজাহান হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত। 

    আগামী ১৬ মে বিসিসি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ