মে দিবসে বাবুগঞ্জে অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস শ্রমিক ইউনিয়নের র্যালি

'মালিক শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি'। এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস -২০২৩ উপলক্ষ্যে বাবুগঞ্জ উপজেলার পাংশায় অবস্থিত অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের শ্রমিকরা র্যালি ও সমাবেশ করেছেন।
সোমবার সকালে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস এর শ্রমিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক ফিরোজ সরদার নেতৃত্বে একটি র্যালিটি ঢাকা-বরিশাল মহা সড়কের ক্যাডেট কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফ্যাক্টরিতে এসে শেষ হয়।
র্যালি শেষে শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে সমাবেশে দাবী দাওয়া তুলে ধরে শ্রমিক ও শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
এসময় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ সরদার মালিক পক্ষের সাথে বসে দাবীসমূহ তুলে ধরে সমাধানের আশ্বাস দেয় শ্রমিকদের।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন গাজী, কোষাধক্ষ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল, দপ্তর সম্পাদক সজল চন্দ্র দাস, কার্য নির্বাহী সম্পাদক মো. কালাম মৃধা, কালু, কবির, মো. আজিজুল হক, সালাম হোসেন প্রমুখ।
এসময় বক্তারা শ্রমিকদের স্বার্থ রক্ষায় একতা পোষণ করেন এবং অন্যথায় আন্দোলনের হুশিয়ারি দেয়।
এইচকেআর