ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • মহান মে দিবস ‍উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের আলোচনা সভা

    মহান মে দিবস ‍উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্য নিয়ে বরিশালে মহান মে দিবস ‍উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) সকালে নগরের শিল্পকলা একাডেমিতে  আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক মো. ওসমান গনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি সাইদুর রহমান রিন্টু, বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ এম শাহাদাত, অমৃত লাল দে এন্ড কোম্পানির পরিচালক শ্রী তন্ময় দে ও বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাস।

    প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগপোযোগী ও আধুনিকায়ন করে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮’ প্রণয়ন করেছে সরকার। 

    তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। রফতানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সার্বিক কল্যাণে আর্থিক সহায়তা দিতে একটি কেন্দ্রীয় তহবিল গঠন করার পাশাপাশি তাদের সহযোগিতা দেওয়া অব্যাহত রয়েছে। সব সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। এখন দেশে শ্রমিক বান্ধব কর্মপরিবেশ বিরাজমান। 

    এর আগে দিবসটি ‍উপলক্ষে সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ‍একটি র‌্যালি বঙ্গবন্ধু উদ্যান থেকে বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। 

    পরে সবশেষে বাংলাদেশ উদিতি শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ