ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাক্কায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

    গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাক্কায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পায়ে হেটে মহাসড়ক পার হতে গিয়ে রোববার রাতে একটি যাত্রীবাহী বাসের চাক্কায় পিষ্ট হয়ে মোহরজান বেগম (৬৫) নামের এক বৃদ্ধা পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার পশ্চিম রাংতা গ্রামের মৃত করম আলী মোল্লার স্ত্রী বৃদ্ধা মহরজান বেগম (৬৫) গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামে তার ছেলের শ্বশুরবাড়িতে বেড়ানো শেষে রোববার রাত পৌনে ৯টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ৯টার দিকে তিনি আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছে পায়ে হেটে বরিশাল-ঢাকা মহাসড়কটি পাড় হচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে বরিশালগামী অভি ডিলাক্স নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ছুটে এসে বৃদ্ধাকে চাক্কায় পিষ্ট করে দ্রত পালিয়ে যায়। এতে ওই বৃদ্ধা পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার মোঃ আক্তার উদ্দিন। তিনি জানান, যাত্রীবাহী বাসটির চাক্কায় পিষ্ট হয়ে বৃদ্ধা মহরজান বেগম ঘটনাস্থলেই মারা যান। আমরা তার লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানায় হস্তান্তর করেছি। 
    গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রসুল বলেন এ ঘটনা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ