ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সাফে অংশ নিচ্ছে না সৌদি-মালয়েশিয়া

    সাফে অংশ নিচ্ছে না সৌদি-মালয়েশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী জুনে ভারতের ব্যাঙ্গালোরে আয়োজিত হবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন-সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো ছেলেদের আসরে দক্ষিণ এশিয়ার বাইরের দলকে আমন্ত্রণ জানিয়েছিল সাফ। কিন্তু সাফের সে প্রস্তাবে রাজি হয়নি সৌদি আরব ও মালয়েশিয়া।

    তবে আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে জর্ডান, সিঙ্গাপুর, বাহরাইন, ইন্দোনেশিয়া ও কুয়েত রয়েছে। আগামী ৬ মে ঢাকায় সাফের কংগ্রেস রয়েছে। সেখানেই দল চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

    সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় সৌদি আরব কিংবা মালয়েশিয়ার মতো দলকে পাওয়া যাচ্ছে না। সবারই ঘরোয়া লিগ রয়েছে। আমরা অন্যদেরও চেষ্টা করছি। এখন দেখা যাক কী হয়। কংগ্রেসের দিন ঠিক করবো কয়টি দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ