ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাতারবাড়ীতে ভিড়লো সবচেয়ে বড় জাহাজ

    মাতারবাড়ীতে ভিড়লো সবচেয়ে বড় জাহাজ
    মাতারবাড়ীতে ভিড়েছে ২২৯ মিটার দৈর্ঘ্যের এবং সাড়ে ১২ মিটার গভীরতার বিশাল জাহাজ। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাতারবাড়ীতে ভিড়েছে ২২৯ মিটার দৈর্ঘ্যের এবং সাড়ে ১২ মিটার গভীরতার বিশাল জাহাজ। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ‘এমভি অউসো মারো’ জাহাজটি ইন্দোনেশিয়া থেকে মাতারবাড়ী টার্মিনালে আসে। এটি বহন করে নিয়ে এসেছে ৬৭ হাজার টন কয়লা।

    দেশের ইতিহাসে বন্দরে ভেড়া সবচেয়ে বড় জাহাজ এটি। এর মাধ্যমে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দরের স্বপ্নযাত্রা শুরু করলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। খবর জাগো নিউজের।

    এর আগে সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পানামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। এরপর মঙ্গলবার বিকেল ৩টা ৪২ মিনিটে মাতারবাড়ী টার্মিনালের কোল জেটিতে বার্থিং করে জাহাজটি।

    জাহাজটি বহির্নোঙর থেকে আনার সময় পাইলটেজ টিমে ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর ফজলর রহমান, ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম, ক্যাপ্টেন জহির, মেইন পাইলট ক্যাপ্টেন কামরুল এবং কো-পাইলট ক্যাপ্টেন শামস।

    ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, জাহাজটির দৈর্ঘ্য ২২৯ মিটার এবং ড্রাফটস ১২ দশমিক ৫ মিটার। এত বড় আকারের জাহাজ এর আগে কখনো চট্টগ্রাম বন্দরে ভিড়েনি। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি মাইলফলক। এছাড়া প্রথমবারের মতো মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসে জাহাজটি।

    বন্দর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ ও ৩৫০ মিটার প্রস্থের কৃত্রিম চ্যানেল দিয়ে জাহাজটি কোল জেটিতে নেওয়া হয়।

    মাতারবাড়ীতে সমুদ্র বন্দরের প্রকল্পের আওতায় ৩০০ মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস জেটি এবং ৪৬০ মিটার দীর্ঘ একটি কনটেইনার জেটি নির্মাণ হবে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ