ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • ২৪ লাখ রুপি জরিমানা কোহলির

    ২৪ লাখ রুপি জরিমানা কোহলির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডু প্লেসি। তবে ইনজুরির কারণে কেবল ব্যাটিং করতে পারেন তিনি।

    তাই রাজস্থান রয়্যালসের বিপক্ষের ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। দলকে জয়ও এনে দিয়েছেন। তবে তাকে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। স্লো ওভাররেটের কারণে কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআই।


    গত রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারার কারণে এই শাস্তি হলো কোহলিদের। বিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগেও চলতি আইপিএলে জরিমানা গুনেছেন কোহলি।

    বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘আইপিএলের ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার (কোহলির) দলের দ্বিতীয় অপরাধ বলে কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট সাবকে ৬ লাখ রুপি বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ’ 

    সুতরাং ইমপ্যাক্ট বদলি হিসেবে খেলা ডু প্লেসিও জরিমানা গুনেছেন ৬ লাখ রুপি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ