ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
  • দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: মির্জা ফখরুল

    দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমকে ব্যবহার করে এই সরকার দেশ ভালো আছে বলে প্রচারের চেষ্টা করছে, কিন্তু দেশে নীরব দুর্ভিক্ষ চলছে।  

    শনিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    সেখানে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তি দোয়া করা হয়।

    মির্জা ফখরুল বলেন, জনগণকে ভুল বোঝানোর মধ্য দিয়ে এই সরকার বোঝাতে চায়, দেশের পরিস্থিতি ভালো আছে। কিন্তু দেশের জনগণ দুঃসময় পার করছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে টিকে আছে।  

    দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণের উপায় সরকারের পদত্যাগ উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। তা না হলে দেশের পরিস্থিতি ভালো হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সংসদ গঠন করতে হবে। তাহলেই জনগণের মুক্তি মিলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ