ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

    এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিএসজির সুসময় যেন ফিরতে শুরু করেছে। অনেকদিন পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল তারা।

    চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ সুপার কাপ থেকে বিদায় ঘণ্টা বেজেছে আগেই। বাকি আছে কেবল লিগ ওয়ানকে। যেখানে আজ অঁজেকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

    অঁজের মাঠে শুরু থেকেই দাপিয়ে বেড়ায় পিএসজি। ম্যাচের নবম মিনিটেই সফরকারীদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ২৬ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মাঝমাঠ থেকে লিওনেল মেসির বাড়ানো বল অনেকটা ফাঁকায় পেয়ে যান এই ফরোয়ার্ড। দারুণ ভাবে বানিয়ে দেওয়া বলে গোলকিপারকে পরাস্ত করতে কোনো ভুল হয়নি তার। প্রথমার্ধের বাকিটা সময় আর ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি।

    বিরতির পর নতুন উদ্যমে খেলতে থাকে অঁজে। কিন্তু ফিনিশিং দুর্বলতার কারণে গোলমুখে গিয়েই এলোমেলো হয়ে যেত। তবে টেবিলের ২০ নম্বর দল হয়েও শীর্ষে থাকা পিএসজিকে ছেড়ে কথা বলেনি। ৮৭ মিনিটে ক্লাবটির হয়ে ব্যবধান কমান সাদা থিউব। কিন্তু অঘটন আর ঘটেনি।

    ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি।  দুইয়ে থাকা মার্শেইর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ