ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • বরিশালে গত ৫ বছরে কোনো উন্নয়ন হয়নি: পানিসম্পদ প্রতিমন্ত্রী  

    বরিশালে গত ৫ বছরে কোনো উন্নয়ন হয়নি: পানিসম্পদ প্রতিমন্ত্রী  
    জুমাতুল বিদা নামাজ শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ও নৌকার মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বরিশালে গত পাঁচ বছরে কোনো উন্নয়ন হয়নি। কিন্তু সারা দেশে হয়েছে। এই অবস্থা কাটিয়ে উঠতে আপনারা বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী খোকন ভাইকে ভোট দেবেন।

    আজ শুক্রবার বরিশাল নগরের জামে কসাই মসজিদে জুমাতুল বিদা নামাজ আদায়ের আগে তিনি এ কথা বলেন।

    এ সময় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেন, যা ওয়াদা দেব সে অনুযায়ী কাজ করব। ওয়াদার বরখেলাপ করব না। আমার অঙ্গীকার নতুন বরিশাল গড়ার। আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাকে ভোট দিন। আমার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে।

    এ সময় আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ