ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে

    ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের মিঠাপুকুরে মোংলা কুজুর (৬০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক শ্রমিককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে তার ছেলে জীবন কুজুর। জীবন কুজুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মাথায় কুড়াল দিয়ে সজোরে কোপ মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়া আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় আজ শনিবার নিহতের চাচা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক জীবন কুজুর ঘটনার পর থেকে পলাতক রয়েছে। 

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়া গ্রামের আদিবাসী পল্লীর বাসিন্দা মোংলা কুজুর একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। পারিবারিক বিরোধ নিয়ে সম্প্রতি পিতা-পুত্রে মনোমালিন্য হয়। এ বিরোধের জেরে গতকাল শুক্রবার বিকেলে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় মোংলা কুজুরকে হত্যা করেন ছেলে জীবন কুজুর।

    খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

    মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার একমাত্র ছেলে পিতাকে হত্যা করল তা তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ