দক্ষিণাঞ্চলে ঈদযাত্রায় পাল্লা দিয়ে চলছে বাস

রূপাতলী বাসস্ট্যান্ডে সপরিবারে অপেক্ষা করছিলেন সুমন। যাবেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায়। তিনি জানান, ময়মনসিংহ থেকে বাসে বরিশালে পৌঁছেছি। অন্যসময়ে ভাড়া ৮ থেকে ৯শ টাকা রাখলেও এবার টিকিটের দাম রেখেছে ১১শ টাকা। বাসের সার্ভিসও খুব খারাপ। বাসটিতে ৪০ জন যাত্রীর ধারণক্ষমতা থাকলে তোলা হয়েছে কমপক্ষে ৭০ জন।
মইদুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, ঢাকা থেকে হানিফ পরিবহনে অন্য সময়ে নন এসি বাসে ৫০০ টাকা ভাড়া রাখা হতো। কিন্তু এখন ৭ থেকে ৯শ’ টাকা নিচ্ছে। আমি ৭শ টাকা দিয়ে এসেছি। তার অভিযোগ, বাসস্ট্যান্ডে প্রশাসনের কোনো নজরদারি নেই। মহাসড়কেও কোনো চেকপোস্ট নেই। প্রতিবাসে নির্ধারিত আসনের চেয়ে বেশি যাত্রী নিয়ে চলাচল করছে। এগুলো নজরদারি না হলে দুর্ঘটনায় অনেক প্রাণহানি হবে।
সাবরিনা সুমি নামে এক যাত্রী বলেন, আগে ভোগান্তির ভয়ে লঞ্চে আসতে হতো। এখন সর্বোচ্চ ৬ ঘন্টার পথ। এজন্য কিছুটা কষ্ট হলেও বাসে চলে এসেছি। তিনি বলেন, বাস চলাচল মনিটরিং না হওয়ার কারণেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিটি বাস মহাসড়কে পাল্লা দিয়ে চলাচল করছে।
তবে সড়ক পথে যাতায়াতে কম সময় লাগে বলে গতকাল বুধবার নৌ-পথে আগের মত ভিড় দেখা যায়নি।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ বরিশাল নদী বন্দরের পরিদর্শক কবির হোসেন বলেন, আগের তুলনায় কিছু সংখ্যক যাত্রী বেড়েছে। তবে এক বছর আগেও যে রকমের চাপ ছিল তা নেই।
এই কর্মকর্তা বলেন, যাত্রীদেও বাড়তি চাপ না থাকায় মানুষ স্বস্তির সাথে ফিরতে পারছে। বুধবার ঢাকা থেকে ঢাকা-বরিশাল রুটের ৭টি, দুটি ভায়া এবং একটি সরকারি স্টিমার যাত্রী নিয়ে এসেছে। বৃহস্পতিবার এর সংখ্যা বাড়বে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, নথুল্লাবাদে যানজট নিরসনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বাসগুলো এসে যাত্রী নামিয়ে যেন আবার ফিরে যেতে পারে সেই নির্দেশনা দেওয়া আছে। এখনো উল্লেখযোগ্য চাপ বাড়েনি। মূল চাপ শুরু হবে বৃহস্পতিবার থেকে।
রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, কিছু কিছু যাত্রী আগেই চলে আসছেন। রূপাতলীতে বাস শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে সেভাবে গাড়ি চালাতে। এছাড়া মালিক সমিতি ও প্রশাসন সমন্বয় করে মনিটরিং করা হচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত বলেন, ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। সড়কে গাড়ি রেখে কেউ যাতে ভোগান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য নির্দেশনা দেওয়া আছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করছে শনিবার নাকি রোববার ঈদ। তবে সরকারি নির্দেশনা অনুসারে আজ বুধবার কর্মদিবস শেষ। ছুটি পেয়েই নাড়ির টানে গন্তব্যে ছুটছে মানুষ। পদ্মা সেতুর সুফলে কম সময়ে ঘরে ফিরতে পেরে খুশি তারা।
আবুল হাসানাতের সাথে খোকনের সাক্ষাৎ
ছিলেন সাদিক আবদুল্লাহও
নিজস্ব প্রতিবেদক।।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে দেখা করেছেন যুবলীগের সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ খোকন। গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের বাসভবনে দেখা করেন তিনি। এসময়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। আবুল হাসানাত আব্দুল্লাহ তার ছোট ভাইয়ের সার্বিক খোঁজ খবর নেন।
এর আগে মঙ্গলবার চাচাকে জয়ী করতে সার্বত্মক কাজের নির্দেশ দেন মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচন নিয়ে ৭ জন প্রার্থী দলীয় মনোনয়নের ফরম কিনেছিলেন। ১৫ এপ্রিল আবুল খায়ের আব্দুল্লাহকে মেয়র পদে মনোনীত করে ঘোষণা দেয় আওয়ামী লীগ।
এইচকেআর