পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। একমাস সিয়াম সাধনা শেষে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিনগুলিতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজন করেছে তিন দিনব্যাপী নানা আয়োজন।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঈদের দিন বিকেল ৪ টা ৫ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনক্শা ‘ঈদ এলো ঘরে ঘরে’ ; বিকেল সাড়ে ৪ টায় আলোচনা অনুষ্ঠান ‘পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা ও তাৎপর্য’ ; বিকেল ৫ টা ১৫ মিনিটে ‘জারী গান’ ; বিকেল সাড়ে ৫ টায় গীতিনকশা ‘বাঁকা চাঁদের হাসি’; সন্ধ্যা সাড়ে ৬ টায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘খুশির ঈদ’; রাত সাড়ে ১০ টায় প্রামাণ্য অনুষ্ঠান ‘বেতার বিবরণী’ ; রাত ১০টা ৪৫ মিনিটে গানের অনুষ্ঠান ‘শাওয়ালের চাঁদ’ ; ঈদের ২য় দিন সকাল ৯ টা ৪৫ মিনিটে ঈদের গানের অনুষ্ঠান ‘খুশির জোয়ার আজ’ ; বিকেল ৪ টা ৫ মিনিটে গীতিনকশা ‘ঈদ মুবারক, ঈদ মুবারক’ ; বিকেল ৫ টা ১৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘রংধনু’ ; বিকেল ৫ টা ৪০ মিনিটে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘ঝংকার’ ; রাত ১০ টায় আড্ডামূলক অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’; রাত সাড়ে ১০ টায় গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান ‘রূপালী ঈদ’ ; ঈদের ৩য় দিন সকাল ৯: টা ৪৫ মিনিটে ঈদের গানের অনুষ্ঠান ‘এলো খুশির ঈদ’ ; সকাল ১০ টা ৫ মিনিটে ব্যান্ড সংগীতের অনুষ্ঠান ‘সিম্ফনি’ ; সকাল ১০টা ২০ মিনিটে গীতিনক্শা ‘ঈদের চাঁদের মিষ্টি হাসি’ ; বিকেল ৪ টা ৫ মিনিটে স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান ‘ঈদের সেকাল-একাল’; বিকেল ৫ টা ১৫ মিনিটে গানের অনুষ্ঠান ‘এক ফালি চাঁদ’ ; বিকেল সাড়ে ৫ টায় আড্ডামূলক বিশেষ অনুষ্ঠান ‘শ্রোতাদের ঈদ আনন্দ’ ; রাত ৯ টা ২০ মিনিটে ঈদের গান ; রাত ১০ টায় ছায়াছবির গানের অনুষ্ঠান ‘চিত্রালী’। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে।
এইচকেআর