ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • টানা পাঁচ হার, বাকি ৯ খেলায় জয়ের প্রত্যয় ব্যক্ত করলেন সৌরভ

     টানা পাঁচ হার, বাকি ৯ খেলায় জয়ের প্রত্যয় ব্যক্ত করলেন সৌরভ
    সৌরভ গাঙ্গুলী-রিকি পন্টিং-ডেভিড ওয়ার্নার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ১৬তম আসরে টানা পাঁচ ম্যাচেই হেরে খাদের কিনারায় উপনীত দিল্লি ক্যাপিটালস।

    আর মাত্র দুই ম্যাচে হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে দিল্লি। দলের এমন কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দিল্লির টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী।  

    ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, আমাদের ব্যর্থতাকে পেছনে ফেলতে হবে। অধিনায়ককে সমর্থন দিতে হবে, প্রত্যেক ক্রিকেটারকেই সমর্থন দিতে হবে। পরের ম্যাচে আমরা আবার নতুন করে শুরু করব।

    ভারতের সাবেক এই অধিনায়ক আরও বলেন, যা হয়েছে এর চেয়ে খারাপ কিছু সম্ভব না, তাই আমরা শুধু এর চেয়ে উন্নতিই করতে পারি। এখনো নয়টা ম্যাচ বাকি আছে। আমরা বাকি থাকা নয় ম্যাচের নয়টাতেই জিততে পারি। কোয়ালিফাই করতে পারলাম কি পারলাম না- সেটা বিষয় না। আমরা নিজেদের দিকে তাকাই, আমাদের জন্য খেলি, নিজেদের মানের জন্য খেলি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ