ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে আমরা কাজ করছি: বিআরটিএ পরিচালক 

নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে আমরা কাজ করছি: বিআরটিএ পরিচালক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত  করার লক্ষে ‍এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিআরটিএ বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান। 

এসময় প্রধান অতিথি বলেন ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ,  ট্রাফিক বিভাগ ও বাস মালিক সমিতির সবাইকে একযোগে কাজ করতে হবে। ঈদের আনন্দ উপভোগ করে নিজ নিজ কর্মস্থলে ফিরতে কোন মানুষকে যেন হয়রানি বা ভোগান্তি পোহাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।  বৈধ কাগজপত্র ছাড়া এবং ফিটনেস বিহীন কোন গাড়ি যেন সড়কে চালাচল না করে সেজন্য মালিক ও চালকদের অনুরোধ করেন। 

তিনি বলেন, এই ঈদে দূর্ঘটনা এড়াতে চালক যাত্রী ও পথচারীদের সচেতনতার সাথে সড়কে চলতে হবে। একটা দূর্ঘটনা সারা জীবনের কান্না সুতরাং ধীরে সুস্থে চলাচল করার মনোভাব পোষণ করুন। আপনার নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে আমরা পাশে আছি। 

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক সুবীর কুমার সাহা, ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শাজাহান হোসেনসহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

পরে ব্যানার নিয়ে রোড শো ‍এবং  যাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফট বিতরণ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ