বরিশালে ১০৭০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

বরিশালে দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৭০ পিস ইয়াবা উদ্বার করা হয়।
সোমবার (১৭ এপ্রিল) নগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।
আটককৃতরা হলো, কক্সবাজার জেলার পাহাড়তলী পৌরসভার ৭ নম্বর ওযার্ডে মৃত জহির আহমেদের ছেলে আব্দুস সালাম (২৭) ও নগরের ফকিরবাড়ী মতাসা এলাকার মামুন ফকির হোসেনের ছেলে রনি ফকির (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টায় নগরের ফিশারী রোডের সুমন হাওলাদারের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১০০০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম এবং একই দিন বিকেলে লাকুটিয়া মুখার্জী পুল আবেদ আলীশাহ মাজার সংলগ্ন হাওলাদার ইলেকট্রিক দোকানের সামনে অভিযান চালিয়ে রনি ফকিরকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।
এইচকেআর