ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন

    বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যথাযোগ্য মর্যাদায় বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন করা হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে সোমবার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত  বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। 

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা এসএম কবির বুলুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এর আগে  সভার শুরুতে বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রে ঐতিহাসিক মুজিবনগর সরকারের গঠন ইতিহাস, শপথ বাক্যপাঠ, বাঙালিদের পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যার ইতিহাস, হানাদার মুক্তির দৃশ্য, জাতির স্বাধীনতা অর্জনের মহাসোপান মুজিবনগরের স্বৃতিসৌধ ও মুজিবনগরের যাদুঘর প্রদর্শন করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ