ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • শেবাচিম হাসপাতালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

    শেবাচিম হাসপাতালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘রক্তক্ষরণ বন্ধে সবার জন্য সুযোগ হোক বিশ্বব্যাপি সুচিকিৎসার মানদন্ড!’ শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। সোমাবর (১৭ এপ্রিল) হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

    বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মনিরুজ্জামান শাহিন’র নেতৃত্ব্যে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ কনফারেন্স রুমে এসে শেষ হয়।

    বেলা ১২টায় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। 

    সভায় বক্তব্য রাখেন, শের-ই-মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জিএম নজিমুল আহসান, সিনিয়র স্টোর অফিসার ডাঃ নূরুন্নবী তুহিন, হাসপাতালের প্যাথলোজী বিভাগের প্রধান ডাঃ আসিক দত্ত প্রমুখ।

    সভায় বক্তারা বলেন,  হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত জন্মগত সমস্যা যা সাধারণ পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার ঘটে। বরিশালে ১৪০ জন রোগী আছে বলে নিবন্ধিত অনিবন্ধিত রোগীর সংখ্যা কয়েক গুন বেশী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ