সুবিধা বঞ্চিতদের মাঝে শেখ রাসেল ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

“বিলিয়ে দেই সবার মাঝে ঈদের খুশি ”এই শ্লোগানে ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে অর্থ বিতরণ করেছে শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএস ও বরিশাল চ্যপ্টার।
সোমবার বরিশাল নগরের বিভিন্ন এলাকায় প্রকৃত অসহায় সুবিধা বঞ্চিতদের ৫০ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। এসময় শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএস ও বরিশাল চ্যপ্টারের সাবেক যুগ্নসম্পাদক প্লাবনী ইয়াসমিন সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপহারের ভিতর ছিল নগদ ১০০০ টাকা।
উল্লেখ্য শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএস ও বরিশাল চ্যপ্টারের সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার ও সাধারণ সম্পাদক আল আমিন বাবুর সহযোগিতায় সারা দেশেই অসহায় সুবিধা বঞ্চিতদের সহয়োগিতা করে আসছেন শেখ রাসেল ফাউন্ডেশন বরিশাল চ্যাপ্টার।
এইচকেআর