বাবুগঞ্জে বিদেশ- ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

বরিশালের বাবুগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ২ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। ব্র্যাকের বরিশাল জেলা সমন্বয়কারী বিভাষ চন্দ্র তরফদার'র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে কর্মশালাটি শুরু হয়।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, বাবুগঞ্জ থানার ওসি তদন্ত অলিউল ইসলাম, শিশু বিষায়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সেরনিয়াবাত, বিআরডিবি কর্মকর্তা মো. ওবায়দুল্লাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জনপ্রতিনিধিদের মধ্য উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।
ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের বরিশাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আব্দুল মজিদ এর সঞ্চালনায় কর্মশালাশ উপস্থিত ছিলেন হেড অফিসের এডভোকেসি ও কমিউনিকেশন ম্যানেজার আয়মান নাফিয়া, বরিশাল মাইগ্রেশন প্রোগ্রাম এর সেক্টর স্পেশালিস্ট- ইকোনমি রিইন্টিগ্রেশন শেখ সাদিয়া ইয়াসমিন, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাসুদেব চন্দ্র রায়, ব্র্যাক বরিশালের মাইগ্রেশন প্রোগ্রাম সেক্টর স্পেশালিস্ট- সাইকোসোশ্যাল কাউন্সেলর তরুন মিত্র, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাবুগঞ্জ ফিল্ড অর্গানাইজার আবু হানিফ।
কর্মশালায় রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংবাদিক,বিদেশ ফেরতসহ শতাধীক লোক অংশগ্রহণ করেন।
এইচকেআর