ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • ইস্টার সানডে আজ, বরিশালে নানান ‍আয়োজন

    ইস্টার সানডে আজ, বরিশালে নানান ‍আয়োজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ রবিবার খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এদিন বরিশালের চার্চগুলোতে বিশেষ প্রার্থনাসভায় বিশ্বকল্যাণ কামনা করা হবে। বিশেষ করে নগরীর অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চে থাকছে নানা আয়োজন। তাই চার্চগুলোতে বিরাজ করছে সাজ সাজ রব। খ্রিস্টান পরিবারগুলোতে চলছে বিশেষ খাবারের আয়োজন।


    এদিন প্রার্থনা, চার্চ সংগীত, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মাধ্যমে যিশুখ্রিস্টের ক্রুশেজীবনদান ও তাঁর গৌরবদীপ্ত পুনরুজ্জীবন আনন্দ সহভাগিতা করবেন ভক্তরা। তবে, বরিবার ইস্টার সানডে পালিত হলেও, খ্রিস্টভক্তদের বাড়িতে বাড়িতে আধ্যাত্মিক মঙ্গল সাধনের উদ্দেশ্যে বিগত চল্লিশ দিনব্যাপী উপবাস, প্রার্থনা, নানা ত্যাগস্বীকার ও অনুতাপের মধ্য দিয়ে প্রায়শ্চিত্তকাল কাটিয়েছেন। এরপর ইস্টার পালনের জন্য  চার্চগুলোয় আনুষ্ঠানিকতা শুরু হয় গত শুক্রবার গুডফ্রাইডে থেকে।
    ইস্টার উপলক্ষে বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড, কলেজ রো, নবগ্রাম রোডের গোলপুকুর পাড়, সাগরদী খ্রিস্টান কলোনি, কাশিপুর কলোনি, মতাশার খ্রিস্টান কলোনিসহ শহরের খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে করা হয়েছে সাজসজ্জা।


    সদর রোডের কাথলিক চার্চে পুণ্য শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত হয়েছে আলোর উৎসব ও পুনরুত্থান প্রদীপ প্রতিষ্ঠা অনুষ্ঠান এবং পুনরুত্থান রবিবার সকাল ৮টায় হচ্ছে বিশেষ প্রার্থনানুষ্ঠান।


    ফজলুল হক এভিনিউ এর সেন্ট পিটার্স এ্যাংলিকান চার্চে রবিবার সকাল ৮টায় রেভারেন্ড অ্যালবার্ট হালদারের পরিচালনা হবে প্রার্থনানুষ্ঠান। বগুড়া রোডের এফিফানি গির্জায় ইস্টারের প্রার্থনা হবে ৮টায়। বরিশালের লালগির্জা খ্যাত এই গির্জার প্রার্থনা পরিচালনা করবেন মুক্তিযোদ্ধা রেভা. ফাদার ফ্রান্সিস পান্ডে। বিশেষভাবে উপস্থিত থাকবেন চার্চ অব বাংলাদেশ বরিশাল ডায়োসিসের বিশপ সৌরভ ফলিয়া।


    এ ছাড়াও বান্দ রোডের ব্যাপ্টিষ্ট মিশনে ইস্টারের বিশেষ প্রার্থনা সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ব্যাপ্টিষ্ট সংঘের সহকারী সম্পাদক প্রণীত অধিকারীর পরিচালনায়। 
    ইস্টারের মূলবাণী ও এর তাৎপর্য সম্পর্কে রেভা. ফাদার জন বলেন, “খ্রিস্টীয় ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি হল মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করা। প্রার্থনা উপবাস ও দয়াদানের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবসের মূলবাণী। তাই খ্রিস্টের পুনরুত্থানের এই দিনটি আমাদের জন্য খুবই আনন্দের এবং খুবই তাৎপর্যপূর্ণময়।”


    অপরদিকে পবিত্র ইস্টার সানডেকে ঘিরে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর সমস্ত গির্জা এবং খ্রিস্টান পল্লীগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ