ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ব্রাজিলকে হটিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

    ব্রাজিলকে হটিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছয় বছর পর আবারও বিশ্ব ফুটবল র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলো আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পরপরই র‍্যাংকিংয়ে সেরা হওয়ার কাছাকাছি চলে আসে লিওনেল স্কালোনির দল।

    গত ফিফা উইন্ডোতে পানামা ও কুরাসাওকে হারানোর পর ব্রাজিলকে হটিয়ে সিংহাসনে বসলো বিশ্বচ্যাম্পিয়নরা।
    সবশেষ ফিফা উইন্ডোর আগে শীর্ষে ছিল ব্রাজিল। কিন্তু মরক্কোর কাছে হেরে অঘটনের জন্ম দেয় সেলেসাওরা। র‍্যাংকিংয়েও এর প্রভাব পড়ে। শীর্ষস্থান থেকে তিনে নেমে যায় পাঁচবারের বিশ্বজয়ী দল। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

    ব্রাজিলের তুলনায় এবারের ফিফা উইন্ডোটা দারুণভাবেই কাটিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর ঘরের মাঠে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারায় তারা। পরের ম্যাচে কুরাসাওকে উড়িয়ে দেয় ৭-০ গোলে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। যার ফলে বছরের প্রথম প্রকাশিত র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। সেরা দশে ব্রাজিলের অবস্থান বাদে বাকি জায়গাগুলো অপরিবর্তিতই আছে- চারে বেলজিয়াম, পাঁচে ইংল্যান্ড, ছয়ে নেদারল্যান্ডস, সাতে ক্রোয়েশিয়া, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে স্পেন।

    অন্যদিকে বাংলাদেশের অবস্থান আগের মতো ১৯২ তেই। সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে একটিতে জয় ও আরেকটিতে হারের মুখ দেখে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ভারত। পাঁচ ধাপ এগিয়ে ১০১-এ তাদের অবস্থান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে রয়েছে পাকিস্তান (১৯৫) ও শ্রীলঙ্কা (২০৭)।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ