ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কেবল ৬৬ রানের সেশন, উইকেটও একটি

    কেবল ৬৬ রানের সেশন, উইকেটও একটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই ঘণ্টার লড়াই আয়ারল্যান্ডের। পিটার মুর বদলে হ্যারি টেক্টরের সঙ্গী হলেন লরকান টাকার; লড়াই চললো তবুও।

    টেক্টর কখনো আক্রমণাত্মক হলেন, কখনো খেললেন আঁটসাঁটো হয়ে। দুই ঘণ্টার সেশনে হলো ৩০ ওভার- রান এলো কেবল ৬৬ রান, কিন্তু বাংলাদেশও নিতে পেরেছে শুধুই এক উইকেট।  

    মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে আইরিশরা। প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছিল সফরকারীরা, বাংলাদেশ করেছিল ৩৬৯ রান।  

    দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ৬৬তম ওভারে বোলিংয়ে এসেছিলেন সাকিব, দ্বিতীয়টিতে আসেন প্রথম ওভারেই। চতুর্থ বলে উদ্বোধনী ব্যাটার জেমস ম্যাককালামকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। আরেক উদ্বোধনী ব্যাটার মুরে কামিন্সও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।  

    ১২ বলে ১ রান করে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হন তিনি। ৭ রানে দুই উইকেট হারানো পর আইরিশদের চাপ আরও বাড়ে অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ফিরলে। ১২ বলে ৩ রান করে সাজঘরে ফেরত যান তিনি। তাইজুলের ইসলামের বলে তিনি হন বোল্ড। পরে ৪ বলে ১ রান করে সাকিবের বলে আউট হন কার্টিস ক্যাম্পার। ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড।

    এরপর থেকে আইরিশদের ইনিংস এগিয়ে নিচ্ছেন পিটার মুর ও হ্যারি টেক্টর। দ্বিতীয় দিনে কোনো বিপদ ছাড়াই শেষ করেন তারা। এ দুজন তৃতীয় দিনের সকালটাও সামলেছেন দারুণভাবে। মাঝে ‍দুয়েকটি বলে ভুগতে হলেও রিভার্স সুইপ করছেন, লগ অন দিয়ে ছক্কা মেরেছেন তারা।

    দুজনের জুটিতে রান কম এলেও আশা বাড়ছিল আয়ারল্যান্ডের। কিন্তু শরিফুল ইসলামের বলে ধৈর্যহারা হন পিটার মুর। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৩ চারে ৭৮ বল খেলে ১৬ রান করে সাজঘরে ফেরত যান মুর। ভাঙে টেক্টরের সঙ্গে তার ১৫৪ বলে ৩৮ রানের জুটি।  

    জুটি ভাঙলেও পথ হারায়নি আয়ারল্যান্ড। টেক্টরের সঙ্গী হয়ে দারুণ খেলছেন লরকান টাকারও। তিনি হচ্ছেন কিছুটা আক্রমণাত্মক হয়েও। এবাদত হোসেনের ‘শর্ট বলের’ ফাঁদ তিনি পুল করে সামলেছেন। লাঞ্চের বিরতি অবধি ৪ চারে ৪৩ বলে ২৪ রান টাকারের। ৫ চার ও ১ ছক্কায় ১৩২ বলে ৪৩ রান করেছেন টেক্টর।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ