ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড, তাইজুলের পাঁচ উইকেট

    ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড, তাইজুলের পাঁচ উইকেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ লম্বা সময় পর ঘরের মাঠে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। কিন্তু আলোটা কেড়ে নিলেন স্পিনাররাই।

    আরও বিশেষ করে বললে তাইজুল ইসলাম। তার ঘূর্ণিজাদুতে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২১৪ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ৫৪ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের টেস্ট ক্যারিয়ারের ১১ তম ফাইফার এটি।
    মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড।  ইনিংসের পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। এই পেসারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান মুরে কামিন্স। ১০ বলে ৫ রান করেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটার জেমস ম্যাকাকালামকেও আউট করেন পেসারই।  

    এবাদত হোসেনের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১ চারে ৩৪ বলে ১৫ রান করেন তিনি। আইরিশদের স্কোরকার্ডে পঞ্চাশ পেরোনোর আগে আরও এক উইকেট নেয় বাংলাদেশ। সফরকারী অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। ৫০ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়া ১৬ রান করেন তিনি।  

    এরপরই কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পার। তাদের জুটিতে আসে ৭৪ রান। এর মধ্যে অভিষিক্ত টেক্টর পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। ৬ চার ও ১ ছক্কায় ৯২ বলে ৫০ রান করা টেক্টরকে দারুণ এক ডেলেভারিতে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ।  

    সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি কার্টিস ক্যাম্পারও। ৭৩ বলে ৩৪ রান করে তিনি তাইজুলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ৮ বল খেলে ১ রান করে আউট হন আইরিশ দলের সবচেয়ে অভিজ্ঞ পিটার মুর। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লরকান টাকার। কিন্তু তাদের জুটি মজবুত হয়ে ওঠার আগেই ভেঙে দেন এবাদত।   তার বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ রান ম্যাকব্রাইন।

    মার্ক অ্যাডায়ারকে নিয়ে একই প্রচেষ্টা করেন টাকার। তবে ৪০ রানের বেশি থিতু হতে পারেনি এই জুটি। ৩৭ রান করা টাকারকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন তাইজুল। অ্যাডায়ারকে তুলতেও বেশি সময় নেননি বাঁহাতি এই স্পিনার। ব্যক্তিগত ৩২ রানে আইরিশ ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পরের ওভারেই  গ্রাহাম হিউমকে বোল্ড করে আইরিশ ইনিংসের ইতি টানেন মিরাজ। তাইজুলের ছায়ায় থেকে দুটি উইকেট নেন তিনি। এদিকে স্পিনারদের হাস্যোজ্জ্বল দিনেও সাকিব আল হাসান বোলিং করেছেন মাত্র ৩ ওভার। আক্রমণে আসেন ৬৬ তম ওভারে।  টাইগার অধিনায়কের এমন সিদ্ধান্ত তাই অনেকটাই বিস্ময় জাগানিয়া।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ