ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি
  • আইপিএল শেষ উইলিয়ামসনের

    আইপিএল শেষ উইলিয়ামসনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে গুজরাট টাইটান্স আইপিএল অভিযান শুরু করলেও হার্দিক পান্ডিয়াদের জন্য এলো দুঃসংবাদ। গোটা টুর্নামেন্টেই আর মাঠে নামতে পারবেন না কেন উইলিয়ামসন। শুক্রবার ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

    গুজরাট টাইটান্স ছেড়ে এখন বাড়ি ফিরতে হচ্ছে তাকে। নিউজিল্যান্ডেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে ঠিক কতদিনের মাঠের বাইরে থাকবেন তিনি তা নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট।
     
    আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ইনিংসের ১৩ তম ওভারে ডিপ স্কয়ার লেগের বাউন্ডারি সীমানায় অনেকটা লাফিয়ে বল ধরার চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। তাতে অবশ্য সফল ছিলেন তিনি। ছয় হতে দেননি সেই বলে। কিন্তু মাটিতে পড়ার সময় কিউই তারকা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।

    দ্রুত মাঠে প্রবেশ করেন দুই দলের ফিজিও। কিছুক্ষণ শুশ্রূষা চলে। তারপরও যন্ত্রণা কমেনি উইলিয়ামসনের। তাই সতীর্থদের কাঁধে ভর করে তাকে মাঠ ছাড়তে হয়। পরে ব্যাটিংয়েও নামতে পারেননি। তার বদলে গুজরাটের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ