ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়:  শ.ম রেজাউল

    বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়:  শ.ম রেজাউল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,‘বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কেননা তিনি জানেন এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

    দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকদের মাঝে আ.লীগ সরকার বিনামূল্যে সার, বীজসহ কীটনাশক দিচ্ছে। কিন্তু গত বিএনপি জোট সরকারের সময় সারের দাবি করতে গিয়ে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে।

    তিনি বলেন, সেই বিএনপি-জামায়াত জোট আবারও পেছনের দরজা দিয়ে দেশের শাসন ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না।

    রোববার (২ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শ.ম রেজাউল করিম বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়। তাই উন্নয়নে আ.লীগের কোনো বিকল্প নেই। আর এ জন্য আবারও আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিতে হবে’।
     
    ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উপজেলার উফশী আউশ প্রণোদনা প্রদান উপলেক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশার পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, সাবেক  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।

    অনুষ্ঠানে উপজেলা ৬টি ইউনিয়নের এক হাজার ৮শ কৃষককে ৫ কেজি করে উফশী অউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ