ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি
  • সাকিব-লিটনকে নিয়েই আইরিশদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

    সাকিব-লিটনকে নিয়েই আইরিশদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাকিব আল হাসান এবং লিটন দাসকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হবে কি হবে না তা নিয়ে তুমুল আলোচনা ছিল ক্রিকেট পাড়ায়। যদিও বরাবরই বিসিবি তাদের অবস্থানে অনড় থেকেছে এবং বলেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পরই ছাড়পত্র দেওয়া হবে এই দুই ক্রিকেটারকে।

    শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতেই হচ্ছে সাকিব এবং লিটনকে। তাদের দু’জনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


    যথারীতি সাকিব আল হাসান অধিনায়ক এবং লিটন দাস হলেন সহ-অধিনায়ক। টেস্ট স্পেশালিস্ট হিসেবে দলে ফিরে আসলেন তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এবং শরিফুল ইসলাম। বাকিরা আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলে এসেছে।


    ৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড একমাত্র টেস্ট।

    বাংলাদেশ টেস্ট স্কোয়াড

    সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ