ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • অক্সফোর্ডের টিকা নেওয়ার পর আরও ২৫ জনের রক্তজমাট!

    অক্সফোর্ডের টিকা নেওয়ার পর আরও ২৫ জনের রক্তজমাট!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যে নতুন করে ২৫ জনের বিরল রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। যার সঙ্গে অস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকার সম্ভাব্য যোগসাজশ রয়েছে।


    এর আগে ব্রিটিশ-সুইডিশ কোম্পানির এই টিকা নিয়ে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল। ব্লুমবার্গ, রয়টার্স ও এনডিটিভি এমন খবর দিয়েছে।

    ব্রিটেনের ঔষধ ও স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ মার্চ থেকে রক্তজমাটের ঘটনা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এই টিকা নেওয়ার ক্ষেত্রে ঝুঁকির চেয়ে সুবিধাই বেশি।

    খবরে বলা হয়, এ সময়ে এক কোটি ৮১ লাখ ডোজ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ত্রিশ জনের রক্তজমাট বাঁধার ঘটনা ঘটেছে। এর আগে গত ১৮ মার্চ এক কোটি ১০ লাখের মধ্যে পাঁচটি রক্তজমাটের ঘটনা পাওয়া গেছে।

    নতুন প্রতিবেদন অনুসারে, ব্রিটেনে গড়ে প্রতি ছয় লাখে একজনের রক্তজমাটের ঘটনা ঘটেছে। তবে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার পর এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

    ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিউরোলজি ইনস্টিটিউটের ক্লিনিক্যাল নিউরোলজির অধ্যাপক ডেভিড ওয়ারিং বলেন, এ নিয়ে আরও গবেষণা দরকার। কীভাবে মস্তিষ্কের এই রক্তজমাটের ঘটনা ঘটছে, সেদিকে বেশি নজর দেওয়া দরকার। করোনাভাইরাসের বিপরীতে টিকাদানের সফলতা কতটা শক্তিশালী, তা প্রমাণ করতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ