ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সত্যিই কী বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে পাকিস্তান?

    সত্যিই কী বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে পাকিস্তান?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তার পাল্টা ব্যবস্থা হিসেবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চাইছে না পাকিস্তান। তাই উঠছে বিকল্প ভেন্যুর প্রস্তাব।

    এবার শোনা যাচ্ছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

    ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সমস্যা সমাধানে এশিয়া কাপের মতো বিশ্বকাপেও ‘হাইব্রিড’ ভেন্যু বাছাইয়ের আলোচনা হয়েছে পাকিস্তান ও ভারতের ক্রিকেট প্রশাসকদের মধ্যে। এ মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী কমিটির সভায় দুই দেশের বোর্ড বিষয়টি নিয়ে আলোচনা করেছে। যাতায়াত ও আনুষঙ্গিক সুবিধাদি বিবেচনায় বাংলাদেশকেই নাকি অগ্রাধিকার দিচ্ছে ভারত ও পাকিস্তান। সে ক্ষেত্রে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ঢোল বাজতে পারে বাংলাদেশেও। 


    এ বিষয়ে নিজাম উদ্দিন, ‘আমাদের এমন কিছু এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাই কোনো মন্তব্য করতে পারছি না।’ তবে এটা অনুমেয় যে পাকিস্তানের সব ম্যাচ আয়োজনের সুযোগ পেলে পিছিয়ে যাবে না বিসিবি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ