ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • সিরিজ জয়ের লড়াইয়ে ব্যাটিংয়ে টাইগাররা

    সিরিজ জয়ের লড়াইয়ে ব্যাটিংয়ে টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।

    বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। 

    আজ আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পাবে টাইগাররা।

    এদিকে, সিরিজে ফেরার জন্য মুখিয়ে আছে আয়ারল্যান্ড। কিন্তু কাজটা যে সহজ হবে না সহকারী কোচ গ্যারি উইলসনের কথাতেই পরিষ্কার। 

    তিনি বলেন, ‘দেশের মাঠে বাংলাদেশ খুব ভালো দল। এমনকি অন্য কন্ডিশনেও তারা তাদের সামর্থ্য দেখিয়েছে। তারা ইংল্যান্ডকে ৩-০তে হারিয়েছে। তাই হেরে যাওয়ায় আমাদের অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ খুবই ভালো দল এবং আমাদের জন্য এটি চ্যালেঞ্জিং। আমরাও ভালো দল। আশা করছি সামনের দুই ম্যাচে আগের চেয়ে ভালো করতে পারব।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ