ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি
  • সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

    হতাশার ড্রয়ে আসর শেষ বাংলাদেশের

    হতাশার ড্রয়ে আসর শেষ বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে যাত্রা করেছিল বাংলাদেশ। তবে শেষটা হলো হতাশায়।

    নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা।  

    কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলেননি দলের নিয়মিত অধিনায়ক রুমা আক্তার। আজ মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অষ্টম মিনিটে এগিয়ে যায় নেপাল।

    পুনম চেমজংয়ের পাসে মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে বাংলাদেশের ডি-বক্সে হানা দেন নেপালি ফরোয়ার্ড সেনু পারিয়ার। যদিও তার সঙ্গে লেপ্টে ছিলেন বাংলাদেশের ডিফেন্ডার জয়নব বিবি রিতা। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি তিনি। বাংলাদেশ গোলরক্ষক সঙ্গীতাকে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে নেন সেনু।

    পিছিয়ে পড়লেও দমে যায়নি বাংলাদেশ। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে নেপালকে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও চেষ্টার কমতি রাখেনি। অবশেষে ৭৫ মিনিটে সমতায় ফেরে গোলাম রাব্বানী ছোটনের দল।  তৃষ্ণা রানীর ক্রস থেকে দারুণ এক গোল করেন সাগরিকা।  

    শেষ ১০ মিনিটে জয়ের তিনটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। তাই ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়। চার ম্যাচে দুই জয়, এক হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আসর শেষ করে বাংলাদেশ। অন্যদিকে চলমান খেলায় ভারতের বিপক্ষে কেবল ড্র করলেই চ্যাম্পিয়ন হবে রাশিয়া। তবে শিরোপায় চুমু খেতে জয়ের বিকল্প নেই ভারতের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ