ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ফরিদপুর ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ফরিদপুর ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তার মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আ. ওহাব শেখের (৫৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা বলছেন, মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    নিহত ওহাব শেখের বাড়ি সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামে। তিনি বিবাহিত এবং স্ত্রী ও দুই ছেলে রয়েছে। তার বাবা মরহুম আ. হামিদ শেখ সাবেক ইউপি সদস্য ছিলেন।

    স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৬ এপ্রিল) দিবাগত গভীর রাত সাড়ে তিনটার দিকে পরিবারের সদস্যদের কান্নাকাটি ও চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী ওহাব শেখের বাড়িতে গিয়ে দেখেন ঘরের মধ্যে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে রশি দিয়ে বাঁধা তার লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বুধবার বিকেলে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

    কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ময়নাতদন্ত শেষে এ রহস্য জানা যাবে। 

    এদিকে জেলা প্রশাসনের এ কর্মকর্তার অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারসহ কর্মকর্তাবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ